Friday, November 2, 2007
মানুষ আমি
জীবন সম্পর্কে আমার কিছু অভিমান আছে। কেন যা চাই তা পাইনা? কেন তোমরা কেউ পাবে আর আমি পাবনা? আমার ঘাটতিটা কোথায়? ইচ্ছারতো ঘাটতি নেই - তবে? তবে কি ঘাটতি আমার ভাগ্যের? ভাল লাগেনা আমার, কিছুই ভাল লাগেনা। এমনি করে ভাবতে গেলে জীবনটা খুব জটিল মনে হয়। যখন জীবনের চাওয়া পাওয়ার সমীকরণের দিকে তাকাই, হয়ত চাওয়ার তুলনায় পাওয়াগুলোই বেশী থাকে, তবু শুধু যা পাইনি তা-ই নিয়েই হতাশা। হতাশা আর আক্ষেপ। সেগুলোই যেন এ জীবনের শ্রেষ্ঠ চাওয়া ছিল। জীবনের শ্রেষ্ঠ চাওয়াগুলো অপূর্ণই থেকে গেল মনে হয়। তবে এর দায় কিছুতেই পুরোপুরি আমার না। গভীর রাতে যখন আমার ইচ্ছা করে মাঝ নদীতে নৌকা ভাসিয়ে দিতে- নৌকো থেকে জোছনা দেখতে, নয়ত ফাঁকা রাজপথে হেঁটে যেতে অনেক দূর- আমি পারিনা কেন? যদি ভাবি গভীর রাতে শীতে কাঁপতে কাঁপতে খুব একা পাহাড়ী মেঠো পথ দিয়ে হেঁটে যাব, হঠাৎ কোন চায়ের দোকান পেলে এক ভাঁড় চা খেয়ে নেব, চলতে থাকব আবার- নিজের মনেই বলে উঠতে হয়- “ধুর বোকা, এত রাতে একা মেয়েমানুষ তুমি ঘরের বাইরে থাকবে কি করে?” পারিনা, কিছুই করা হয়না। মনটাও বন্দী হয়ে গেছে যেন, স্বপ্ন দেখতেও ভয় পায়। এ সমাজ শুধুই ছেলেদের জন্যে, ওদের সব চাওয়া পুরণের জন্যে, আমাদের জন্যে না। আমাদের শখ থাকতে নেই, তাতে কষ্ট বাড়ে কেবল। আর অক্ষম আক্রোশ, নিস্ফল আক্ষেপ...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
apnar lekha ebong jibonbodh dui e oshadharon. lekhagula pore mone hoeche, pashe boshe apni golpo bolchen.
jiboner shob chaoa puron hoi na dekhei to agami dinta bachte ichhe kore, ntoun kore shopno dekhtay ichhe kore.
Post a Comment