Monday, December 14, 2009

স্মৃতির ফোঁড়


আমার কিছু স্মৃতি আছে,
আনন্দের, বেদনার, হাবিজাবি কিছু স্মৃতি।
মাঝে মাঝে স্মৃতির ঝাঁপিটা খুলে বসি।
এলোমেলো স্মৃতিগুলোকে মাঝে মাঝে সেলাই করতে ইচ্ছে হয়।
আনাড়ি হাতের বড় বড় ফোঁড় কেটে।
হয়ে ওঠে না।
একটার সাথে আরেকটার রঙ মেলেনা,
বুননও আলাদা।
হাতে নিয়ে দেখি।
উলটে পালটে, নেড়ে চেড়ে।
কখনও ভাললাগার গভীর আবেশ,
মুগ্ধতা,
কখনও অক্ষম আক্রোশ,
আবার কখনওবা ম্রিয়মান,
নুব্জ বেদনায়।
শুনেছি সময় সব বেদনাকে ম্লান করে দেয়।
সময়ের আবর্তে কষ্টগুলো একসময় নাকি ফিকে হয়ে আসে,
আসলেও হয়ত।
আমি আবার বড্ড বেশী পুরনো প্রিয়।
তাই ভীষন দুঃখমাখা বিবর্ণ স্মৃতিগুলোতেও মায়ার হাত বুলাই।
আর চকচকে ভাললাগার স্মৃতিগুলো তো আমার বাঁচারই প্রেরনা।

4 comments:

Unknown said...

স্ম্রৃতির মাঝে হারিয়ে যায় মন মূহুর্মূহূ,
পাইনা যখন বর্তমানের মাঝে কিছু হারানোর মত।
খানিক রোমহ্ননের পরে ভেসে উঠে কিছু বেদনা,
কখনওবা সুখময় কিছু অংশও।
কিন্তু পরক্ষণে মনে হয় এত
দূর্বলচিত্তের লক্ষণ,
আরও মনেহয় বর্তমানে যে পরাজিত,
সেইত ফিরে যায় বারবার,
সুখময় অতীতের কাছে,
ভুলে থাকতে বর্তমানের যন্ত্রণাকে,
ভুলে থাকতে বর্তমানের বিভীষিকাকে,
আরও ভুলে থাকতে বর্তমানের সকল না পাওয়াকে।

তবুও যাই ফিরে বারবার,
ক্ষণে অক্ষণে অতীতের স্ম্রৃতির মাঝে,
কখনওবা হারিয়ে যাই বিস্ম্রৃতির অন্ধকারে,
মনে হয় থাকি যেন চিরদিন সেই জগতে,
সুখময় সকল স্ম্রৃতিকে আঁকড়ে ধরে,
কিন্তু পারিনা।
বলত কেন পারিনা?
কেন বারবার ফিরে আসতে হয় বিভীষিকাময় বর্তমানের মাঝে
কেন ফিরে আসতে কুৎসিত গতানুগতিক ঘটনাপ্রবাহের মাঝে,
কেন যেন আসতে চায়না মন,
মন চায় শুধু স্ম্রৃতি রোমহ্নন করতে করতে কেটে যাক,
বাকি এই ধরাধমের নশ্বর জীবন,
কিন্তু না পারিনা, কেন পারিনা?

তখন মনে হল হয়ত এটাই বোধহয়
তোমার ভাষায় স্ম্রৃতির ফোঁড়,
তাইনা, হয়ত বা ভুল বলেছি,
জানিনা,আসলে কিছুই জানিনা।

শিশিরবিন্দু said...

"বর্তমানে যে পরাজিত,
সেইত ফিরে যায় বারবার,
সুখময় অতীতের কাছে,
ভুলে থাকতে বর্তমানের যন্ত্রণাকে,
ভুলে থাকতে বর্তমানের বিভীষিকাকে,
আরও ভুলে থাকতে বর্তমানের সকল না পাওয়াকে।"

- খুব সুন্দর বলেছেন। হয়ত আমিও সেই না পাওয়াদের দলেরই। তাই এত অতীত প্রিয়...

Unknown said...

আমিও আবার কম কিসে, আমার তো মনেহয় স্থান না পাওয়াদের দলের সর্বাগ্রে।

Syeed Shihav said...

মন তা উদাশ হয়ে গেল।

আমের সাইট এর আক্তা লিঙ্ক অ পস্ত করে দিলাম।

কিছু মনে কর না

Livegaan.com -- The Biggest Bangla Songs Archive